গুগল ফটোজ অ্যালবামে যৌথভাবে ছবি রাখবেন যেভাবে

অনলাইনে ছবি সংরক্ষণের সুযোগ থাকায় অনেকেই গুগল ফটোজ অ্যাপে নিয়মিত বিভিন্ন ছবি ও ভিডিও জমা রাখেন। গুগল ফটোজের নির্দিষ্ট অ্যালবাম পরিচিত ব্যক্তিদের সঙ্গে শেয়ার করার সুযোগ থাকায় নির্বাচিত





 ব্যক্তিরা অ্যালবামে থাকা ছবি দেখার পাশাপাশি নামিয়ে ব্যবহার করতে পারেন। শুধু তা–ই নয়, চাইলে যৌথভাবে অ্যালবামে ছবি রাখারও সুযোগ রয়েছে গুগল ফটোজ। ফলে একাধিক ব্যক্তির কাছে নির্দিষ্ট কোনো আয়োজনের ছবি থাকলে সবাই সেই অ্যালবামে জমা রাখতে পারেন। গুগল ফটোজ অ্যালবামে যৌথভাবে ছবি রাখার পদ্ধতি দেখে নেওয়া যাক। গুগল ফটোজ অ্যালবামে যৌথভাবে ছবি রাখার জন্য প্রথমে স্মার্টফোন থেকে গুগল ফটোজ অ্যালবামে প্রবেশ করতে হবে। এরপর ওপরের ডান দিকে থাকা প্লাস আইকনে ট্যাপ করার পর প্রদর্শিত পপআপে অ্যালবামের নাম ও বর্ণনা লিখে সিলেক্ট ফটোজ বাটনে ট্যাপ করে অ্যালবাম তৈরি করতে হবে। এবার ওপরের ডান দিকে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করে অপশনস নির্বাচন করতে হবে। এরপর পরের পৃষ্ঠার নিচে থাকা ইনভাইট পিপল অপশনে ট্যাপ করে যে ব্যক্তির সঙ্গে অ্যালবাম শেয়ার করতে হবে, তার ই–মেইল ঠিকানা যোগ করতে হবে। ইনভাইটে ক্লিক করার আগে কোলাবরেট অপশনের পাশে থাকা টগলটি চালু করলেই নির্দিষ্ট ব্যক্তি অ্যালবামে ছবি রাখতে পারবেন। এভাবে একাধিক ব্যক্তির সঙ্গে অ্যালবাম শেয়ার করে ছবি রাখার সুযোগ দেওয়া যাবে।

Comments

Popular posts from this blog

কিভাবে মিলনের সময় বাড়াবেন

এই ৫ রকম তেলে হবে চুলের সব সমস্যার সমাধান

বিকাশে অফিসার পদে চাকরির সুযোগ, থাকছে না বয়সসীমা